ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

ইয়ানূর রহমান - স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬/১২/২০২৫, ১:০১:৪০ PM

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনার পর থেকে এমনটি দেখা যায়।

 যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার ঘটনার পর থেকে এমনটি দেখা যায়।বিশেষ করে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টা থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।

বিজিবি সূত্র জানায়, গুলিবিদ্ধের ঘটনায় জড়িত পলাতক আসামিরা যাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।এছাড়া যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করে কার্যত সীমান্ত সিলগালা করা হয়েছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্বক্ষণিক তল্লাশি কার্যক্রম চলছে।

শার্শা উপজেলাধীন বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপীরতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।এ সময় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) বিজিবি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।